Advertisement
শনিবার, 17 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

শেরপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক রিমন

শেরপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক রিমন
News Banner

রাজধানী ঢাকায় কর্মরত শেরপুর জেলার সাংবাদিকদের সংগঠন ‘শেরপুর সাংবাদিক ফোরাম-ঢাকা’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দেলোয়ার রাশেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন তানজিল রিমন।

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সংগঠনটির বার্ষিক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ২০২৭-২৮ মেয়াদের জন্য ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন করা হয়।

নতুন কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন তাসলিমা হোসেন শিখা, সহসভাপতি মঈন আব্দুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান সেলিম, সাংগঠনিক সম্পাদক নাঈমুর রহমান নাবিল, কোষাধ্যক্ষ সারোয়ার জাহান, দপ্তর সম্পাদক মুজাহিদ বিল্লাহ, তথ্য ও প্রকাশনা সম্পাদক আল মাসুদ নয়ন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন হকিকত জাহান হকি, রাশেদুল ইসলাম রাশেদ, জিয়াউল হক, মনির মোহাম্মদ ইমাম বাকী ও শাইনুল ইসলাম নূর।

নবগঠিত কমিটির মেয়াদ ২০২৭ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে। চলতি বছরের ডিসেম্বর মাসে নতুন কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হবে।

সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতি-ঢাকার সভাপতি মোল্লা জালাল, মহাসচিব উদয় হাকিম, জ্যেষ্ঠ সাংবাদিক আবুল কালাম আজাদ ও কামরুল হাসানসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।

সম্মেলনে সদস্যরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি ঢাকায় কর্মরত শেরপুরের সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং জেলার সার্বিক কল্যাণে সংগঠনটি আরও কার্যকর ভূমিকা রাখবে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 37 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 456 টি

মন্তব্য করুন