Advertisement
শনিবার, 17 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

শেরপুরে ডিসি গোল্ডকাপের ফাইনালে দর্শকের ঢল, চ্যাম্পিয়ন পৌরসভা

শেরপুরে ডিসি গোল্ডকাপের ফাইনালে দর্শকের ঢল, চ্যাম্পিয়ন পৌরসভা
News Banner

স্মরণকালের সর্বোচ্চ দর্শকের উপস্থিতিতে শেরপুরে জেলা প্রশাসক (ডিসি) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে ফাইনাল খেলায় সদর উপজেলা দলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শেরপুর পৌরসভা দল।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি শেরপুরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল ও পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম।

এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, জিপি খন্দকার মাহবুবুল আলম রকীব, বিএনপি নেতা আব্দুল আউয়াল চৌধুরী ও আবু রায়হান রুপন, জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেন এবং জেলা ফুটবল ফেডারেশনের (বাফুফে) আহ্বায়ক মো. কামাল হোসেনসহ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের পাশাপাশি টুর্নামেন্টে সেরা খেলোয়াড়, ম্যাচসেরা ও সর্বোচ্চ গোলদাতাকেও পুরস্কৃত করা হয়। এ ছাড়া দর্শকদের জন্য বিনা মূল্যে কুপনের মাধ্যমে পুরস্কার জেতার সুযোগ রাখা হয়। লটারিতে নির্বাচিত সেরা ১০ দর্শককে পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে প্রথম পুরস্কার ছিল একটি বাইসাইকেল।

ফাইনাল ঘিরে স্টেডিয়ামে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। খেলা বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও বেলা ২টা থেকেই ফুটবলপ্রেমীরা দলে দলে স্টেডিয়ামে আসতে থাকেন। একপর্যায়ে গ্যালারির সব আসন পূর্ণ হয়ে যায়। পরে অনেক দর্শক গ্যালারিতে জায়গা না পেয়ে মাঠের ভেতরে প্রবেশ করে খেলা উপভোগ করেন।

দর্শকদের এমন উপস্থিতিতে পুরো স্টেডিয়াম উৎসবমুখর হয়ে ওঠে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 43 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 456 টি

মন্তব্য করুন