Advertisement
শনিবার, 17 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

বাংলাদেশ-আজারবাইজান সম্পর্ক জোরদারে আলোচনা

বাংলাদেশ-আজারবাইজান সম্পর্ক জোরদারে আলোচনা
News Banner

বিমান যোগাযোগ, দক্ষ জনশক্তি অভিবাসন ও জ্বালানি সরবরাহসহ বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমাইউন কবির ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেহুন বায়রামভ।

আজারবাইজানের রাজধানী বাকুতে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বৈঠকে আজারবাইজানে যুগপৎ স্বীকৃতিপ্রাপ্ত তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক উপস্থিত ছিলেন।

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণ এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।

বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করে জেহুন বায়রামভ আগামী দিনে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন। এ সময় সিকা সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।

অন্যদিকে, চলমান সংঘাতের মধ্যে ইরান থেকে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে সহায়তা করায় আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হুমাইউন কবির।

এই সংবাদটি পঠিত হয়েছে: 8 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 456 টি

মন্তব্য করুন