Advertisement
শনিবার, 17 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

শেরপুরে কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

শেরপুরে কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন
News Banner

কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে শেরপুরে দৈনিক কালবেলা পত্রিকার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত ১০টায় শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক কালবেলার শেরপুর প্রতিনিধি জাহিদুল খান সৌরভ।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম কালবেলার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তিনি বলেন, ‘কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্রিকাটির উত্তরোত্তর সফলতা কামনা করছি। আশা করি, একসময় এটি বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলোর একটি হয়ে উঠবে।’

পুলিশ সুপার আরও বলেন, বর্তমানে অনলাইনে নানা ধরনের অপব্যাখ্যা ও বিভ্রান্তিকর সংবাদ ছড়িয়ে পড়তে দেখা যায়। এমন পরিস্থিতিতে কালবেলা এসবের বাইরে গিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রেখে গণমাধ্যমটি শীর্ষস্থান ধরে রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য দেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, নির্বাহী সদস্য হোসাইন আহম্মেদ মোল্লা ও কাজী মাসুম, জেলা বিএনপির সাবেক শ্রমবিষয়ক সম্পাদক সুলতান আহমদ ময়না, সাবেক প্রচার সম্পাদক সাইফুল ইসলাম মানিক, দৈনিক আলোচিত জামালপুরের শেরপুর প্রতিনিধি রবিউল ইসলাম রতন, দৈনিক মুক্ত খবরের শেরপুর প্রতিনিধি রাজাদুল ইসলাম বাবু, ওসমান গনি, আরটিভির শেরপুর প্রতিনিধি ফজলুর রহমান এবং নিউজ ২১-এর শেরপুর প্রতিনিধি শান্ত রায়।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক দিনকালের প্রতিনিধি আবু হানিফ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মেরাজ উদ্দিনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকেরা।

আলোচনা সভা শেষে অতিথি ও সাংবাদিকেরা কেক কেটে কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 47 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 456 টি

মন্তব্য করুন