Advertisement
শনিবার, 17 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

শেরপুরে লালন সাঁইয়ের তিরোধান দিবসে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শেরপুরে লালন সাঁইয়ের তিরোধান দিবসে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
News Banner

বাউলসম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে শেরপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল।

আলোচনা সভা শেষে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে লালন সাঁইয়ের জীবন, দর্শন ও সৃষ্টিকর্মকে কেন্দ্র করে সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়। এতে লালনভক্ত ইতালীয় নাগরিক মার্থাসহ জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা লালন সাঁইয়ের বিভিন্ন গান পরিবেশন করেন। গানের সঙ্গে নৃত্যও পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঞা, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন ও আকরামুজ্জামান রাহাত এবং শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ।

এ ছাড়া জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা শিল্পকলা একাডেমির শিল্পী, লালনভক্ত ও দর্শনার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 44 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 456 টি

মন্তব্য করুন