Advertisement
শনিবার, 17 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

শেরপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাহিত্য আড্ডা, কবিতা পাঠ

শেরপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাহিত্য আড্ডা, কবিতা পাঠ
News Banner

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম ও সৃজনশীলতা নিয়ে আলোচনা এবং স্বরচিত কবিতা পাঠের মধ্য দিয়ে শেরপুরের শ্রীবরদীতে অনুষ্ঠিত হয়েছে সাহিত্য আড্ডা। এ উপলক্ষে স্থানীয় একটি পাঠাগারে কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা একত্রিত হন।

শুক্রবার (১৬ অক্টোবর) রাতে উপজেলার ইন্দিলপুর বাজারে রজব আলী মাস্টার স্মৃতি পাঠাগারের আয়োজনে এ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।

গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ শেরপুর জেলা শাখার সভাপতি, সাংবাদিক ও কবি রফিক মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট লেখক ও আইনজীবী এবং কবি সংঘের সভাপতি রফিকুল ইসলাম আধার। বিশেষ অতিথি ছিলেন গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক কবি হারুনুর রশিদ।

গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক কবি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন উপস্থিত কবি ও সাহিত্যিকেরা। পাশাপাশি তাঁরা নিজেদের লেখা কবিতা পাঠ করেন।

এতে অংশ নেন বিশিষ্ট ছড়াকার মুস্তাফিজুল হক, ক্যান্সার বিশেষজ্ঞ ও কবি ডা. এ এ এম আবু তাহের, প্রভাষক আজাদ সরকার, শেখ ফয়জুর রহমান, অ্যাডভোকেট আশরাফুল আলম লিচু, কালাম বিন আব্দুর রশিদ, জুলফিকার আলী ভুট্টো, মো. জুবায়ের ইসলাম, হাফিজুর রহমান, মো. আব্দুল হালিম, সাংবাদিক কাজী মাসুম, পনির ও শাহিনুর রহমানসহ অনেকে।

আলোচনা ও কবিতা পাঠ শেষে রজব আলী মাস্টার স্মৃতি পাঠাগারের জন্য উপস্থিত কবি-সাহিত্যিকদের লেখা বিভিন্ন গল্প, ছড়া, উপন্যাস ও কবিতার বই উপহার দেওয়া হয়। এ সময় পাঠাগারের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 162 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 456 টি

মন্তব্য করুন