Advertisement
শনিবার, 17 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

শেরপুরে এক মাসেই শ্রেষ্ঠ ওসি হলেন খোকন চন্দ্র ঘোষ

শেরপুরে এক মাসেই শ্রেষ্ঠ ওসি হলেন খোকন চন্দ্র ঘোষ
News Banner

পেশাদারিত্ব, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে অবদানের স্বীকৃতিস্বরূপ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন শেরপুর সদর থানার ওসি খোকন চন্দ্র ঘোষ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে শেরপুর সদর থানার অফিসিয়াল ফেসবুক আইডিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

জানা গেছে, গত ১ সেপ্টেম্বর শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন খোকন চন্দ্র ঘোষ। দায়িত্ব গ্রহণের পর সেপ্টেম্বর মাসজুড়ে তাঁর নেতৃত্বে থানার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনসেবা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করেন। এসব কার্যক্রমের ধারাবাহিকতায় তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন।

এ অর্জনের প্রতিক্রিয়ায় খোকন চন্দ্র ঘোষ বলেন, ‘এই অর্জন এককভাবে আমার নয়; এটি শেরপুর সদর থানার প্রতিটি কর্মকর্তা ও পুলিশ সদস্যের অক্লান্ত পরিশ্রম, সততা এবং সম্মিলিত প্রচেষ্টার ফল। এ জন্য সব সহকর্মীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

তিনি আরও বলেন, জনগণের সেবা নিশ্চিত করা এবং অপরাধমুক্ত সমাজ গঠনই তাঁদের মূল লক্ষ্য। এ স্বীকৃতি ভবিষ্যতে দায়িত্ব পালনে আরও অনুপ্রেরণা জোগাবে। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

এই সংবাদটি পঠিত হয়েছে: 68 বার

মেহেদী হাসান শামীম

বার্তা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 126 টি

মন্তব্য করুন