Advertisement
শনিবার, 17 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

শেরপুরে তামাক নিয়ন্ত্রণে টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত

শেরপুরে তামাক নিয়ন্ত্রণে টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত
News Banner

শেরপুরে ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে জেলা টাস্কফোর্স কমিটির প্রথম ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তামাকজাত দ্রব্যের অবৈধ ব্যবহার রোধ, জনসমাগমস্থলে ধূমপান বন্ধ এবং আইন বাস্তবায়নে নজরদারি জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের ‘মহারশী’ সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিন। 


সভায় জানানো হয়, গত তিন মাসে জেলায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী ৩০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সভায় জনবহুল স্থানে ধূমপান বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, তামাকজাত পণ্যের অবৈধ ব্যবহার রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের সীমানার মধ্যে তামাকজাত পণ্য বিক্রি বন্ধে কঠোর নজরদারির ওপর গুরুত্ব দেওয়া হয়।

সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে সমন্বিতভাবে কাজ করে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (২০১৩ সালে সংশোধিত) কার্যকরভাবে বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলিম, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. নাহিদ কামাল কেয়া, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ ও সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এই সংবাদটি পঠিত হয়েছে: 75 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 456 টি

মন্তব্য করুন