Advertisement
শনিবার, 17 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু
News Banner

শেরপুরের ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাল মিয়া (২৫) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলার আহমদনগর এলাকার হাসান স্যানিটারি প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যা ৭টার দিকে প্রতিষ্ঠানটির পাশের একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত জামাল মিয়া উপজেলার গরুহাটি এলাকার মুসলিম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বুধবারও হাসান স্যানিটারি প্রতিষ্ঠানে রাজমিস্ত্রির কাজ করছিলেন জামাল। কাজ করার সময় অসাবধানতাবশত একটি জিআই তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন বলে ধারণা করা হচ্ছে। পরে প্রতিষ্ঠানটির পাশের পুকুরে তাঁর মরদেহ দেখতে পান স্থানীয়রা।

খবর পেয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে পুকুর থেকে জামালের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 25 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 456 টি

মন্তব্য করুন