Advertisement
শনিবার, 17 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

নকলায় হঠাৎ স্কুলে গিয়ে ক্লাস নিলেন ইউএনও

নকলায় হঠাৎ স্কুলে গিয়ে ক্লাস নিলেন ইউএনও
News Banner

শেরপুরের নকলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের পাঠদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম। তাঁর এ ব্যতিক্রমী উদ্যোগে আনন্দিত হয় শিক্ষার্থীরা।

বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার দড়িতেঘড়ি উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হঠাৎ উপস্থিত হন ইউএনও। এ সময় বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক দেখতে পান তিনি।

পরে বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে পাঠ্যবইয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ইউএনও। পাশাপাশি ব্ল্যাকবোর্ডে লিখে হাতে-কলমে পাঠদান করেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে কাছে পেয়ে শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে পাঠদানে অংশ নেয়।

বিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতা, শিক্ষার্থীদের উপস্থিতি, পাঠদানের পরিবেশ ও সার্বিক শিক্ষার মান দেখে সন্তোষ প্রকাশ করেন ইউএনও মো. জাহাঙ্গীর আলম।

শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ ও পাঠদান কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণের পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি সময় কাটানোর এ উদ্যোগ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সম্পর্কে বাস্তব চিত্র জানতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই সংবাদটি পঠিত হয়েছে: 79 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 456 টি

মন্তব্য করুন