Advertisement
শনিবার, 17 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

শেরপুর পৌরসভায় দুই কর্মকর্তার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

শেরপুর পৌরসভায় দুই কর্মকর্তার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
News Banner

শেরপুর জেলা বিএনপির সাবেক সদস্যসচিব অধ্যক্ষ এ.বি.এম. মামুনুর রশীদ পলাশ ও শেরপুর পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) মো. খোরশেদ আলমের সুস্থতা ও দ্রুত রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে শেরপুর পৌরসভা মিলনায়তনে পৌর কর্মচারী সংসদের আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা আবু লায়েছ মো. বজলুল করিম, সমাজ উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ শরীফ উদ্দিন, উপসহকারী প্রকৌশলী মো. সোহরাব হোসেন, হিসাবরক্ষণ কর্মকর্তা হাসান মাহমুদ শেলীম আলম, সহকারী প্রকৌশলী (পানি) মো. রেজাউল করিম, পৌর কর্মচারী সংসদের সভাপতি মো. আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ।

এ ছাড়া পৌর কর্মচারী সংসদের সাবেক সভাপতি ফারুক আহমেদ ও মো. রফিকুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক এস এম রুহুল আমিন, এ টি এম মোতাসিম বিল্লাহ ও মো. গোলাম মোস্তফাসহ পৌরসভার বিভিন্ন শাখার প্রধান ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মাহফিলে দুইজনের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এই সংবাদটি পঠিত হয়েছে: 78 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 456 টি

মন্তব্য করুন