Advertisement
শনিবার, 17 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

জ্বালানি ও সার খাতে সহযোগিতা বাড়াতে আলজেরিয়ার প্রতি বাংলাদেশের আহ্বান

জ্বালানি ও সার খাতে সহযোগিতা বাড়াতে আলজেরিয়ার প্রতি বাংলাদেশের আহ্বান
News Banner

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা ও খাদ্য উৎপাদন অব্যাহত রাখতে আলজেরিয়ার সঙ্গে জ্বালানি ও সার খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, ওষুধশিল্প, কৃষি ও জাহাজ নির্মাণসহ বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমাইম কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আব্দুলওয়াহাব সাইদানী। এ সময় তাঁরা দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

সাক্ষাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব এবং ক্রমবর্ধমান সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জ্বালানি খাতে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন তিনি।

এ ছাড়া বাংলাদেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সার খাতে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী। দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, ওষুধশিল্প, কৃষি এবং জাহাজ নির্মাণ খাতে যৌথ উদ্যোগের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করতে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ লক্ষ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

অন্যদিকে, রাষ্ট্রদূত আব্দুলওয়াহাব সাইদানী বাংলাদেশ ও আলজেরিয়ার বিদ্যমান সম্পর্ক আরও জোরদারে সহযোগিতা বাড়ানোর বিষয়ে ইতিবাচক সাড়া দেন। জ্বালানি, ওষুধশিল্প, সার, জাহাজ নির্মাণ ও সামুদ্রিক নৌপরিবহন খাতে সহযোগিতা সম্প্রসারণ এবং উচ্চপর্যায়ের সফর বিনিময়ের বিষয়েও আলোচনা করেন তাঁরা।

সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এই সংবাদটি পঠিত হয়েছে: 24 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 456 টি

মন্তব্য করুন