Advertisement
শনিবার, 17 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জেজেইউর নিন্দা ও প্রতিবাদ

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জেজেইউর নিন্দা ও প্রতিবাদ
News Banner

যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)। একই সঙ্গে এ ঘটনায় কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জুলাই গণহত্যাসহ ফ্যাসিস্ট আমলের গুম-খুনের বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) জেজেইউর আহ্বায়ক সাইফুর সাগর ও সদস্য সচিব আহসান কামরুল এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শত শত মানুষের প্রাণহানি, আওয়ামী লীগ সরকারের পতন ও নেতাকর্মীদের দেশত্যাগের পরও তাঁদের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা না থাকা দুঃখজনক। নিজেদের কর্মকাণ্ড সংশোধনের পরিবর্তে তাঁরা এখনো বিশ্বের বিভিন্ন দেশে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।

বিবৃতিতে আরও বলা হয়, জাতির ক্রান্তিকালে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশের দায়িত্ব নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার এবং ধ্বংসস্তূপে পরিণত হওয়া দেশ পুনর্গঠনে নেতৃত্ব দিয়েছেন। বিশ্ববরেণ্য এই ব্যক্তিত্বের সঙ্গে দেশের বাইরে এমন আচরণ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এ বিষয়ে সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

জেজেইউর নেতৃবৃন্দ আরও বলেন, জুলাই গণহত্যাসহ ফ্যাসিস্ট আমলে সংঘটিত গুম ও হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচার সম্পন্ন করে দ্রুত রায় কার্যকর করতে হবে। পাশাপাশি গণহত্যা ও সন্ত্রাসের দায়ে আওয়ামী লীগ এবং তাদের সহযোগী অন্যান্য দলগুলোর বিচারপ্রক্রিয়া অবিলম্বে শুরু করার দাবি জানান তাঁরা।

এই সংবাদটি পঠিত হয়েছে: 25 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 456 টি

মন্তব্য করুন