Advertisement
শনিবার, 17 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

শ্রীবরদীতে কৃষক সমিতির সদস্যদের মাঝে ৫৪০ গাছের চারা বিতরণ

শ্রীবরদীতে কৃষক সমিতির সদস্যদের মাঝে ৫৪০ গাছের চারা বিতরণ
News Banner

পরিবেশের ভারসাম্য রক্ষা ও কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে শেরপুরের শ্রীবরদীতে তিনটি কৃষক সমিতির সদস্যদের মধ্যে ৫৪০টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে ‘বৃক্ষ রোপণ সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়। ইউরোপীয় ইউনিয়নের সহ-অর্থায়নে এবং TRAIDCRAFT Exchange-এর কারিগরি সহযোগিতায় ‘SWABOL Project’-এর আওতায় এ উদ্যোগ নেওয়া হয়।

উপজেলা এফএসএফসিএসও (FSFCSO)-এর উদ্যোগে এবং শ্রীবরদী উপজেলা কৃষিপণ্য ও উৎপাদক সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে কর্মসূচিটি বাস্তবায়িত হয়। এতে সহ-বাস্তবায়নকারী হিসেবে কাজ করে রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস)।

বিতরণ করা চারার মধ্যে রয়েছে আম, জাম, কাঁঠাল, মেহগনি ও আমড়া। তিনটি এলএফও (LFO) সমিতির সদস্যদের মধ্যে এসব চারা সমানভাবে বিতরণ করা হয়।

চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রকিবুল হাসান, শ্রীবরদী উপজেলা কৃষিপণ্য ও উৎপাদক সমবায় সমিতির সভাপতি মো. সবুর মাস্টার এবং সাধারণ সম্পাদক মাহবুবুর হাসান দুলাল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফলজ গাছ থেকে পুষ্টি ও অর্থনৈতিক সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি বনজ গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নে ভূমিকা রাখবে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে বৃক্ষরোপণে কৃষকদের উৎসাহিত করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

এই সংবাদটি পঠিত হয়েছে: 60 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 456 টি

মন্তব্য করুন