Advertisement
শনিবার, 17 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

শেরপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

শেরপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
News Banner

শেরপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে কন্যাশিশু সমাবেশ, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মো. জহিরুল ইসলাম, পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) আরিফা সিদ্দিকা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. লুৎফুল কবির, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আসলাম খান, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, বিএনপি নেতা আব্দুল আউয়াল চৌধুরী ও জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেন।

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 83 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 456 টি

মন্তব্য করুন