Advertisement
শনিবার, 17 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

২৫৪ মানুষের কথা শুনলেন শেরপুরের ডিসি, সহায়তা পেলেন ২১৮ জন

২৫৪ মানুষের কথা শুনলেন শেরপুরের ডিসি, সহায়তা পেলেন ২১৮ জন
News Banner

সমস্যা ও প্রয়োজনের কথা নিয়ে জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন ২৫৪ জন। তাদের কথা মনোযোগ দিয়ে শুনলেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন। গণশুনানি শেষে ২১৮ জনকে দেওয়া হয়েছে নগদ আর্থিক সহায়তা।
বুধবার (৭ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

গণশুনানিতে সেবাপ্রার্থীরা তাদের বিভিন্ন সমস্যা ও আবেদন তুলে ধরেন। জেলা প্রশাসক মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন এবং আবেদনগুলোর প্রয়োজনীয়তা ও উপযোগিতা বিবেচনা করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এ সময় ২১৮ জনকে নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়। পাশাপাশি দুজনকে দুটি হুইলচেয়ার এবং চিকিৎসার জন্য আরও দুজনকে ওষুধ কিনে দেওয়া হয়।

যেসব আবেদন সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে নিষ্পত্তির প্রয়োজন, সেগুলো যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর নির্দেশ দেন জেলা প্রশাসক। আর যেসব বিষয়ে জেলা প্রশাসনের নিজস্ব তহবিল থেকে সহায়তার সুযোগ রয়েছে, সেসব ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।

গণশুনানিতে সরাসরি জেলা প্রশাসকের কাছে নিজেদের সমস্যার কথা তুলে ধরে তাৎক্ষণিক সহায়তা পাওয়ায় সেবাপ্রার্থীদের মধ্যে স্বস্তি দেখা যায়।

জনসাধারণের সমস্যা ও অভিযোগ সরাসরি শুনে দ্রুত সমাধানের লক্ষ্যে জেলা প্রশাসনের এ ধরনের গণশুনানি কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 66 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 456 টি

মন্তব্য করুন