Advertisement
শনিবার, 17 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

শেরপুর জেলা পরিষদ প্রশাসকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

শেরপুর জেলা পরিষদ প্রশাসকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
News Banner

শেরপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মামুনুর রশিদ পলাশের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) রাতে শেরপুর শহরের খরমপুর বউ বাজার মোড়ে ৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও শ্রমিক দলের যৌথ উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে বিএনপি নেতা ও পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নান, ডাঃ সেকান্দারী কলেজের অধ্যক্ষ মো. শামসুল আলম, পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, বিএনপি নেতা শফিউল আলম চাঁন, আকরামুজ্জামান রাহাত, জেলা শ্রমিক দলের সভাপতি মো. শওকত হোসেন, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জুন, শ্রমিক নেতা নয়ন, বিএনপি নেতা নছি উদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর মতিউর রহমান মতি ও আব্দুস সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ছাড়া শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলসহ ৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা দোয়া মাহফিলে অংশ নেন।

দোয়া মাহফিলে মামুনুর রশিদ পলাশের দ্রুত সুস্থতা, রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

জানা গেছে, সম্প্রতি হার্ট অ্যাটাকে আক্রান্ত হন জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশ। পরে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর বাইপাস সার্জারি করা হয়েছে। তাঁর দ্রুত আরোগ্য কামনায় বিএনপি ও শ্রমিক দলের নেতাকর্মীরা এ দোয়া মাহফিলের আয়োজন করেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 36 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 456 টি

মন্তব্য করুন