Advertisement
শনিবার, 17 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় শেরপুরের প্রবাসীর মৃত্যু

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় শেরপুরের প্রবাসীর মৃত্যু
News Banner

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে কর্মস্থলে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি নিহত হন। নিহত সাইফুল ইসলাম শেরপুর সদর উপজেলার ফটিয়ামারী পুরাতনপাড়া (পাগলবাড়ি) এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার আব্দুর রহিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সাইফুল ইসলাম মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, দুর্ঘটনার সময় মোটরসাইকেলে থাকা ফল কাটার ধারালো সরঞ্জামের আঘাতে তাঁর গলায় গুরুতর জখম হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

সাইফুল ইসলামের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরিবারে চলছে আহাজারি।

নিহতের স্বজনরা তাঁর মরদেহ দ্রুত দেশে আনার জন্য সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছেন।

সাইফুল ইসলামের মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন স্বজন ও স্থানীয়রা। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা।

এই সংবাদটি পঠিত হয়েছে: 328 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 456 টি

মন্তব্য করুন