Advertisement
শনিবার, 17 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪১৪, মামলা-৫৯

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪১৪, মামলা-৫৯
News Banner

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন থানায় ৫৯টি মামলা করা হয়েছে।
আজ সোমবার (৫ অক্টোবর) ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২৮ জন, লালবাগে ৩৫, ওয়ারীতে ৬৬, মতিঝিলে ৫৪, তেজগাঁওয়ে ৬১, মিরপুরে ৮১, গুলশানে ২৫, উত্তরা বিভাগে ৪৮ এবং গোয়েন্দা বিভাগে ১৬ জন রয়েছেন।

অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, একটি বিদেশি রিভলভার ও চার রাউন্ড রিভলভারের গুলি উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া ২১ হাজার ৬৭২ পিস ইয়াবা, দুই কেজি ৭৩৫ গ্রাম গাঁজা, ২০ গ্রাম ও ৩০ পুরিয়া হেরোইন, ৩২৪টি মোবাইল ফোন, নয়টি মোবাইল ট্যাব, ছয়টি ট্রাঙ্ক এবং ৯ হাজার ৫৭০ টাকা উদ্ধার করা হয়। একই সঙ্গে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য, অস্ত্র ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 24 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 456 টি

মন্তব্য করুন