Advertisement
শনিবার, 17 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

শেরপুরে ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ বিতরণ

শেরপুরে ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ বিতরণ
News Banner

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার তারাগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে নবম ও দশম শ্রেণির ডপস সদস্যদের পড়াশোনার অগ্রগতি যাচাইয়ে মূল্যায়ন পরীক্ষা, শিক্ষা উপকরণ বিতরণ ও উদ্বুদ্ধকরণমূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকালে অনুষ্ঠিত এ আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ৮০ জন ডপস সদস্য ও তাদের অভিভাবকরা অংশ নেন।

অনুষ্ঠানে ডপস এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শাহীন মিয়া, বিএসপি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, সময়ের সদ্ব্যবহার এবং নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

শিক্ষার্থীদের উদ্দেশে নালিতাবাড়ী প্রেস ক্লাবের সভাপতি ও প্রথম আলোর জেলা প্রতিনিধি মান্নান সোহেল বলেন, শুধু ভালো ফলাফল নয়, জ্ঞান, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। লক্ষ্য স্থির করে নিয়মিত পড়াশোনা করলে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব।

অনুষ্ঠানে শিক্ষক নূর হোসেন নুসুও বক্তব্য রাখেন। আলোচনা শেষে ৮০ জন শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

 

এই সংবাদটি পঠিত হয়েছে: 39 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 456 টি

মন্তব্য করুন