Advertisement
শনিবার, 17 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

তেঁতুলিয়ায় আগাম শীতের আমেজ, ভোরে ঘন কুয়াশা

তেঁতুলিয়ায় আগাম শীতের আমেজ, ভোরে ঘন কুয়াশা
News Banner

রাতের তাপমাত্রা কমতে শুরু করায় দেশের উত্তরের সীমান্ত জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আগাম শীতের আমেজ দেখা দিয়েছে। গত তিন দিন ধরে ভোরে উপজেলার বিভিন্ন এলাকা ঢেকে যাচ্ছে ঘন কুয়াশায়। সেই সঙ্গে বইছে হালকা ঠান্ডা বাতাস। সব মিলিয়ে প্রকৃতিতে অনুভূত হচ্ছে শীতের আগমনী বার্তা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, শনিবার সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্যের কারণে আবহাওয়ায় পরিবর্তনের অনুভূতি বাড়ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক জিতেন্দ্রনাথ রায় বলেন, তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে। আগামী কয়েক দিনে সকাল ও রাতে ঠান্ডার অনুভূতি আরও বাড়তে পারে।

এদিকে ভোরের কুয়াশা ও হালকা ঠান্ডা বাতাসে স্থানীয়দের মধ্যে শীতের প্রস্তুতি শুরু হয়েছে। বিশেষ করে সকালে বাইরে বের হওয়া মানুষের মধ্যে আবহাওয়ার পরিবর্তন স্পষ্টভাবে অনুভূত হচ্ছে।

আবহাওয়ার এমন পরিবর্তনে উত্তরের সীমান্ত জনপদ তেঁতুলিয়ায় শীতের আগমনী বার্তা মিলছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 70 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 456 টি

মন্তব্য করুন