Advertisement
শনিবার, 17 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

নকলায় কৃষক কার্ড ও কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন

নকলায় কৃষক কার্ড ও কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন
News Banner

কৃষকদের সরাসরি সরকারি সহায়তা পৌঁছে দেওয়া এবং কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ‘কৃষক কার্ড’ ও কৃষি প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৩টায় ফেনীর ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্থানীয় কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ এবং ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা বিতরণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন। একই সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৭৭টি উপজেলার প্রায় এক লাখ কৃষকের ব্যাংক হিসাবে কৃষি প্রণোদনার অর্থ পাঠানোর কার্যক্রমও উদ্বোধন করা হয়।

এরই ধারাবাহিকতায় শেরপুরের নকলা উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদের হলরুম থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা, কৃষক দল, জাসাস, যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতাকর্মী এবং স্থানীয় সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষক কার্ড ও কৃষি প্রণোদনা বিতরণের মাধ্যমে কৃষকদের কাছে সরাসরি সরকারি সহায়তা পৌঁছে দেওয়া সহজ হবে। এ উদ্যোগ কৃষকদের আর্থিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 70 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 456 টি

মন্তব্য করুন