Advertisement
শনিবার, 17 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

শেরপুরে র‍্যালি ও আলোচনা সভায় চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শেরপুরে র‍্যালি ও আলোচনা সভায় চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
News Banner

‘সত্য সুন্দর প্রকাশে, চ্যানেল আই আটাশে’ এ স্লোগানে শেরপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে এ উপলক্ষে শহরের সজবরখিলা এলাকার শাহীন ক্যাডেট স্কুল মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শাহীন শিক্ষা পরিবারের পরিচালক মো. মাজহারুল ইসলাম হিমেলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুরের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক সংগঠক মলয় চাকী, শিক্ষক আবু তারেক, জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি আব্দুল কাদির এবং চ্যানেল আইয়ের শেরপুর প্রতিনিধি হাকিম বাবুল।

এ সময় মানবাধিকার কর্মী নাজমুল হোসাইন, যুব সংগঠক শুভংকর সাহা, সাংবাদিক শান্ত রায়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, প্রকৃতিপ্রেমী, যুবনেতা, উদ্যোক্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা চ্যানেল আইয়ের সংবাদ পরিবেশনা, বৈচিত্র্যময় অনুষ্ঠান ও সৃজনশীল কর্মকাণ্ডের প্রশংসা করেন। তাঁরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি দেশের সংস্কৃতি ও সৃজনশীলতার বিকাশে চ্যানেল আইয়ের ভূমিকার কথা তুলে ধরেন। একই সঙ্গে চ্যানেল আইয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে শুভেচ্ছা জানান।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 71 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 456 টি

মন্তব্য করুন