Advertisement
শনিবার, 17 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

শেরপুর পৌরসভা গণগ্রন্থাগারে গাঙচিলের বই প্রদান

শেরপুর পৌরসভা গণগ্রন্থাগারে গাঙচিলের বই প্রদান
News Banner

শেরপুর পৌরসভা গণগ্রন্থাগারে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের উদ্যোগে পাঠকদের জন্য শেরপুরের লেখকদের বই প্রদান করা হয়। ১ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে শহরের বটতলাস্থ দেড় শতাধিক বছরের পুরনো ‘চারু’ ভবনে প্রতিষ্ঠিত পৌরসভা গণগ্রন্থাগারে এই বই বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরিফা সিদ্দিকা। 

এ সময় শেরপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবু লায়েছ মোঃ বজলুল করিম, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি সাংবাদিক রফিক মজিদ, কবি হাসান শরাফত, সাংবাদিক কাজী মাসুম ও মেহেদী হাসান শামীম সহ গণগ্রন্থাগারের বিভিন্ন শ্রেণীর পাঠক ও পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

গণগ্রন্থাকারে গাঙচিলের আয়োজনে শেরপুরের ১৫ জন লেখকের ৪৪টি বই প্রদান করা হয়। এসব বইয়ের মধ্যে ভ্রমণ কাহিনী, উপন্যাস, গল্প, ছড়া, কবিতা ও শিশুতোষ গল্পের বই রয়েছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 178 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 456 টি

মন্তব্য করুন