Advertisement
শনিবার, 17 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

মা-বাবার খোঁড়া গর্তে পড়ে প্রাণ গেল ৪ বছরের শিশুর

মা-বাবার খোঁড়া গর্তে পড়ে প্রাণ গেল ৪ বছরের শিশুর
News Banner

কুমিল্লার বুড়িচংয়ে বাড়ির উঠানে পানিভর্তি গর্তে পড়ে হাসান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পূর্ণমতি গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত হাসান ওই গ্রামের সাবেক ভাইস চেয়ারম্যান ফজলু মিয়ার বাড়ির বাহরাইনপ্রবাসী লিটন মিয়ার একমাত্র ছেলে।

পরিবারের সদস্যরা জানান, কয়েক মাস আগে বাড়ির পাশের উঠান থেকে মাটি কেটে ঘরের ভিটে উঁচু করেন হাসানের মা-বাবা। এতে সেখানে একটি বড় গর্তের সৃষ্টি হয়। পরে বৃষ্টির পানি জমে গর্তটি ছোট পুকুরের মতো হয়ে যায়।

মঙ্গলবার বিকেলে বাড়ির উঠানে খেলছিল হাসান। একপর্যায়ে অসাবধানতাবশত সে পানিভর্তি গর্তে পড়ে যায়। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে খুঁজতে শুরু করেন।

পরে স্থানীয়দের সহায়তায় গর্ত থেকে হাসানকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির চাচা সাখাওয়াত হোসেন রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, গর্তে পড়ে শিশুর মৃত্যুর বিষয়টি রাতে তিনি শুনেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 97 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 456 টি

মন্তব্য করুন