Advertisement
শনিবার, 17 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

কালিয়াকৈরে পুলিশের অভিযানে ৩৩ জন আটক

কালিয়াকৈরে পুলিশের অভিযানে ৩৩ জন আটক
News Banner

গাজীপুরের কালিয়াকৈরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ৩৩ জনকে আটক করেছে পুলিশ। এ সময় ১ হাজার ৫৪৪ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৬ লাখ ২৮ হাজার টাকা ও একটি মোবাইল ফোন জব্দের দাবি করেছে পুলিশ।

কালিয়াকৈর থানা পুলিশ সূত্রে জানা গেছে, আটক ৩৩ জনের মধ্যে মাদকসংক্রান্ত মামলায় ১২ জন, ভ্রাম্যমাণ আদালতের মামলায় ১১ জন, রিমান্ডসংক্রান্ত মামলায় দুজন, চুরির অভিযোগে দুজন এবং অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে দুজন রয়েছেন।

পুলিশের দাবি, মাদক মামলায় আটক ব্যক্তিদের কাছ থেকে ১ হাজার ৫৪৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আর অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আটক দুজনের কাছ থেকে নগদ ৬ লাখ ২৮ হাজার টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
তবে উদ্ধার করা টাকার উৎস ও এর সঙ্গে অনলাইন জুয়ার সম্পৃক্ততা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে বলে জানিয়েছে পুলিশ।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘মাদক ও অনলাইন জুয়া তরুণ সমাজের জন্য ক্ষতিকর। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত প্রক্রিয়া চলছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 41 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 456 টি

মন্তব্য করুন