Advertisement
শনিবার, 17 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

চাচীকে ধর্ষণের অভিযোগে ভাতিজা গ্রেপ্তার

চাচীকে ধর্ষণের অভিযোগে ভাতিজা গ্রেপ্তার
News Banner

নরসিংদীর পলাশে চাচীকে ধর্ষণ ও  সন্তান জন্মদানের অভিযোগে করা মামলায় প্রধান আসামি অপূর্ব চন্দ্র দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পিবিআই সূত্রে জানা গেছে, গ্রেপ্তার অপূর্ব চন্দ্র দাসের বয়স ২০ বছর। তিনি উপজেলার গাবতলী পণ্ডিতপাড়া এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই নারীর স্বামী দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছিলেন। এ সুযোগে গত বছরের ২০ জুন রাতে বসতঘরে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, পরে ওই নারী অন্তঃসত্ত্বা হন। চলতি বছরের ১৭ এপ্রিল তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন। শিশুটির পিতৃপরিচয় এবং নিজের নিরাপত্তা নিয়ে জটিলতা তৈরি হলে তিনি আদালতে মামলা করেন।

মামলার পর পিবিআই ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও সোর্সের মাধ্যমে অপূর্বের অবস্থান শনাক্ত করা হয়। পরে গত ২৭ সেপ্টেম্বর পলাশের পণ্ডিতপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পিবিআই জানায়, গ্রেপ্তারের পর অপূর্বকে আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
এ ঘটনায় মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 50 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 456 টি

মন্তব্য করুন