Advertisement
শনিবার, 17 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

শেরপুরে শ্রমিক দলের র‍্যালি-সমাবেশ, ‘ষড়যন্ত্র প্রতিহতের’ ঘোষণা

শেরপুরে শ্রমিক দলের র‍্যালি-সমাবেশ, ‘ষড়যন্ত্র প্রতিহতের’ ঘোষণা
News Banner

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে শেরপুরে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ করেছে জেলা শ্রমিক দল। সমাবেশ থেকে আওয়ামী লীগের ‘ষড়যন্ত্র’ প্রতিহত করার ঘোষণা দিয়েছেন বিএনপি ও শ্রমিক দলের নেতারা। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে জেলা শ্রমিক দলের উদ্যোগে শহরে এ র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিকেলে দলীয় ব্যানার নিয়ে শ্রমিক দলের নেতা-কর্মীরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে শহরের থানা মোড়ে গিয়ে র‌্যালিটি শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় শ্রমিক সমাবেশ।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের সভাপতি শওকত হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ হযরত আলী।
এ ছাড়া বক্তব্য দেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ মো. আশরাফুল ইসলাম জুন, শ্রমিক নেতা নয়ন হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে হযরত আলী বলেন, ‘ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্টরা উঁকিঝুঁকি দেওয়ার চেষ্টা করছে। তাদের যেখানেই পাওয়া যাবে, সেখানেই প্রতিহত করা হবে।’

সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি দেশের গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যেকোনো ধরনের ‘ষড়যন্ত্র’ মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তাঁরা।

এই সংবাদটি পঠিত হয়েছে: 108 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 456 টি

মন্তব্য করুন