Advertisement
শনিবার, 17 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

ঝিনাইগাতীতে নতুন পাওয়ার ট্রান্সফরমার, উন্নত হবে বিদ্যুৎ সরবরাহ

ঝিনাইগাতীতে নতুন পাওয়ার ট্রান্সফরমার, উন্নত হবে বিদ্যুৎ সরবরাহ
News Banner

শেরপুরের ঝিনাইগাতীতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় যুক্ত হয়েছে নতুন সক্ষমতা। শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) ঝিনাইগাতী উপকেন্দ্রে নতুন একটি ৩-ফেজ ১০/১৪ এমভিএ ক্ষমতাসম্পন্ন পাওয়ার ট্রান্সফরমার স্থাপন ও চালু করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) নতুন ট্রান্সফরমারটি চালু করে সেখান থেকে বিদ্যুৎ লোড গ্রহণ শুরু করা হয়। এর ফলে ঝিনাইগাতী উপকেন্দ্রের আওতাধীন গ্রাহকদের আগের তুলনায় আরও নিরবচ্ছিন্ন, গুণগত মানসম্পন্ন ও উন্নত বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছে শেরপুর পবিস।

সংশ্লিষ্টরা জানান, নতুন ট্রান্সফরমার চালুর মাধ্যমে উপকেন্দ্রটির বিদ্যুৎ সরবরাহ সক্ষমতা বাড়ল। এতে ঝিনাইগাতী উপকেন্দ্রের আওতাধীন গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহে স্থিতিশীলতা ও গুণগত মান আরও উন্নত হবে।

নতুন ট্রান্সফরমার চালুর সময় উপস্থিত ছিলেন শেরপুর পবিসের জেনারেল ম্যানেজার প্রকৌশলী মাইনউদ্দীন আহমদ, নির্বাহী প্রকৌশলী (এসওডি, জামালপুর) মো. শাহজালাল নির্ঝর, সহকারী প্রকৌশলী (এসওডি ও এসপিডি) এবং ডিজিএম (কারিগরি)।

শেরপুর পবিসের কর্মকর্তারা জানান, নতুন ট্রান্সফরমারের মাধ্যমে ঝিনাইগাতী উপকেন্দ্রের আওতাধীন গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ আরও নিরবচ্ছিন্ন ও মানসম্মত করার সুযোগ তৈরি হয়েছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 101 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 456 টি

মন্তব্য করুন