শেরপুর সদর উপজেলার ব্রহ্মপুত্র নদ থেকে হাফিজুর রহমান রাসেল (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চরপক্ষীমারি ইউনিয়নের ভাগলগর এলাকায় ব্রহ্মপুত্র নদের পানিতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে ব্রহ্মপুত্র নদের পানিতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
নিহত হাফিজুর রহমান রাসেল জামালপুর জেলার পাথারিয়া এলাকার বাদল মিয়ার ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
মন্তব্য করুন