Advertisement
শনিবার, 17 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
News Banner

‘ডিজিটাল যুগের সঠিক তথ্য নিশ্চিতকরণ : অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

সভায় বক্তারা বলেন, ডিজিটাল যোগাযোগব্যবস্থার বিস্তারের সঙ্গে দ্রুত তথ্য ছড়িয়ে পড়ছে। একই সঙ্গে ভুল ও বিভ্রান্তিকর তথ্যও ছড়িয়ে পড়ার সুযোগ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে নাগরিকের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করার পাশাপাশি সঠিক তথ্য সরবরাহ ও অপতথ্য প্রতিরোধে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাখাওয়াত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, সহকারী অধ্যাপক আব্দুল কাদের, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার চক্রবর্তী, এলজিইডির নির্বাহী প্রকৌশলী খন্দকার মাহমুদুল আশরাফ এবং শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা।

এ ছাড়া বিএনপি নেতা আকরামুজ্জামান রাহাত, আব্দুল আউয়াল চৌধুরী, জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেনসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা আরও বলেন, তথ্য অধিকার জনগণের ক্ষমতায়নের অন্যতম হাতিয়ার। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে তথ্য অধিকার আইন সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বাড়ানো প্রয়োজন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রচারের আগে এর সত্যতা যাচাইয়ের ওপরও গুরুত্বারোপ করা হয়।

এই সংবাদটি পঠিত হয়েছে: 82 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 456 টি

মন্তব্য করুন