Advertisement
শনিবার, 17 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

নালিতাবাড়ীতে আনসার ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি: সীমান্তে ২০০ তালবীজ রোপণ

নালিতাবাড়ীতে আনসার ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি: সীমান্তে ২০০ তালবীজ রোপণ
News Banner

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে শেরপুরের নালিতাবাড়ীতে বৃক্ষরোপণ অভিযান চালিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। অভিযানে বিভিন্ন প্রজাতির ৮০টি বৃক্ষের চারা রোপণের পাশাপাশি বজ্রপাত প্রতিরোধে বাংলাদেশ-ভারত সীমান্ত সড়কের পাশে ২০০টি তালবীজ রোপণ করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) ‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে পোড়াগাঁও ইউনিয়নের সীমান্ত সড়কের বারোমারী সেন্ট লিও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হতে বুরুঙ্গা ব্রীজ পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন শেরপুর জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট আলমগীর হোসেন সরদার। এ সময় নালিতাবাড়ী উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক মো. আল আমিনসহ উপজেলার বিভিন্ন ভাতাভোগী আনসার ও ভিডিপির সদস্য-সদস্যারা অংশ নেন।

কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির মোট ৮০টি চারা রোপণ করা হয়। একই সঙ্গে বাংলাদেশ-ভারত সীমান্ত সড়কের পাশে বজ্রপাতের ঝুঁকি মোকাবিলায় রোপণ করা হয় ২০০টি তালবীজ।

বৃক্ষরোপণকালে জেলা কমান্ড্যান্ট বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম। শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে বেশি করে বৃক্ষরোপণের আহ্বান জানান তিনি।

আনসার ও ভিডিপির সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচিতে একদিকে উপজেলার বিভিন্ন এলাকায় সবুজায়নের উদ্যোগ নেওয়া হয়েছে, অন্যদিকে সীমান্ত সড়কের পাশে তালগাছের বিস্তারের মাধ্যমে বজ্রপাতের ঝুঁকি মোকাবিলার উদ্যোগ নেওয়া হয়েছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 56 বার

মেহেদী হাসান শামীম

বার্তা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 126 টি

মন্তব্য করুন