Advertisement
শনিবার, 17 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

শেরপুরে পর্যটন দিবসে উদ্বোধন হলো ‘আমাদের শেরপুর’ সেলফি কর্নার

শেরপুরে পর্যটন দিবসে উদ্বোধন হলো ‘আমাদের শেরপুর’ সেলফি কর্নার
News Banner

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে শেরপুরের প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস-ঐতিহ্য ও পর্যটন সম্ভাবনাকে তুলে ধরতে ‘আমাদের শেরপুর’ সেলফি কর্নারের উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) শেরপুরে আয়োজিত বিশ্ব পর্যটন দিবসের অনুষ্ঠানে সেলফি কর্নারটির উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম এবং জেলা পরিষদ প্রশাসক মামুনুর রহমান পলাশসহ সংশ্লিষ্টরা।

উদ্বোধনকালে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, ‘আমাদের শেরপুর’ সেলফি কর্নার জেলার প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস-ঐতিহ্য ও পর্যটন আকর্ষণকে মানুষের সামনে তুলে ধরার একটি কার্যকর উদ্যোগ। এর মাধ্যমে দেশ-বিদেশের পর্যটকদের কাছে শেরপুরের পর্যটন স্পটগুলো সম্পর্কে আগ্রহ তৈরি হবে।

তিনি বলেন, শেরপুরের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় পর্যটনকেন্দ্রগুলোর প্রচার ও উন্নয়ন প্রয়োজন। ‘আমাদের শেরপুর’ সেলফি কর্নার সেই প্রচেষ্টাকে আরও গতিশীল করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জেলা প্রশাসনের উদ্যোগে স্থাপিত এ সেলফি কর্নার শেরপুরের পর্যটন ও ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের ছবি তোলার আকর্ষণীয় স্থান হিসেবেও ভূমিকা রাখবে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 106 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 456 টি

মন্তব্য করুন