Advertisement
শনিবার, 17 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ১১৬ বোতল ভারতীয় মদ জব্দ

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ১১৬ বোতল ভারতীয় মদ জব্দ
News Banner

মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে শেরপুরের শ্রীবরদী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা গেছে, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় শনিবার (২৭ সেপ্টেম্বর) শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের একপর্যায়ে মালিকবিহীন অবস্থায় ১১৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন বিজিবির সদস্যরা। জব্দ করা মদের সিজার মূল্য ১ লাখ ৭৪ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

৩৯ বিজিবি জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং সীমান্তকেন্দ্রিক যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছেন। মাদক, চোরাচালানি পণ্য ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান ও নজরদারি চালানো হচ্ছে।

বিজিবি আরও জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ও সীমান্তে নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 100 বার

মেহেদী হাসান শামীম

বার্তা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 126 টি

মন্তব্য করুন