Advertisement
শনিবার, 17 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

সাপসহ সাপে কাটা মেয়েকে হাসপাতালে নিয়ে হাজির বাবা

সাপসহ সাপে কাটা মেয়েকে হাসপাতালে নিয়ে হাজির বাবা
News Banner

সাপে কামড় দেওয়ার পর আতঙ্কিত মেয়েকে নিয়ে হাসপাতালে ছুটে গেলেন বাবা। শুধু মেয়েকেই নয়, সঙ্গে ধরে নিয়ে গেলেন কামড় দেওয়া সাপটিকেও। এমন ঘটনা ঘটেছে শেরপুরের নকলায়। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে নকলা পৌর শহরের দড়িপাড়া গ্রামে আকাব্বর আলীর মেয়ে রিয়া মনি (২০) সাপের কামড়ের শিকার হন।

মেয়েকে সাপে কামড়ানোর পর সময় নষ্ট না করে আকাব্বর আলী সাপটিকে ধরে একটি ব্যাগে ভরে ফেলেন। পরে সাপসহ মেয়েকে নিয়ে দ্রুত নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন তিনি।

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা সাপটি দেখে পরীক্ষা-নিরীক্ষা করেন। চিকিৎসকদের মতে, সাপটি বিষধর নয়। এ ছাড়া সাপে কাটার প্রয়োজনীয় অ্যান্টিভেনম নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মজুত রয়েছে।

তবে সাপে কাটার ঘটনায় রিয়া মনি মানসিকভাবে ভেঙে পড়ায় এবং উন্নত চিকিৎসার প্রয়োজন বিবেচনায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে জানা গেছে।

নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, “হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম রয়েছে। তবে পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে, মেয়েটিকে যে সাপটি কামড়েছে সেটি বিষধর নয়। এ ছাড়া রোগী মানসিকভাবে ভেঙে পড়ায় স্বজনেরা তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।”

এদিকে, সাপে কামড়ানোর পর মেয়ের জীবন বাঁচাতে একদিকে মেয়েকে, অন্যদিকে কামড় দেওয়া সাপটিকে সঙ্গে নিয়ে হাসপাতালে বাবার উপস্থিতির বিষয়টি এলাকায় কৌতূহলের সৃষ্টি করেছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 135 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 456 টি

মন্তব্য করুন