Advertisement
শনিবার, 17 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

মহিউদ্দিন বিন জুবায়েদ এর- ‘ছড়ার জন্য গাঁয়ে ফিরি’

মহিউদ্দিন বিন জুবায়েদ এর- ‘ছড়ার জন্য গাঁয়ে ফিরি’
News Banner

'ছড়ার জন্য গাঁয়ে ফিরি'

-মহিউদ্দিন বিন জুবায়েদ

কি লিখিবো ভাবতে ভাবতে
যায় কেটে যায় ভোর..
ভাবনা আমার গিয়ে পৌঁছে
বহু বহু দূর!

নদীর কাছে গিয়ে বলি-
লিখার কিছু দাও..
নদী শুধায়- শুকনো বুকে
পড়ে আছে নাও!

নীলাকাশের কাছে বলি-
চাঁদ ওঠেনি আজ?
হারায় গেছে আমার লেখার
ছন্দ ছড়ার কাজ!

সবুজ বনের কাছে গিয়ে
সবুজ খুঁজে মন..
কি লিখিবো দস্যুরা যে
উজাড় করছে বন!

বিলের কাছে ভাবনা থামে
উড়ে গেছে বক..
ছড়ার জন্য গাঁয়ে ফিরি
আলোতে ঝকমক!

কি লিখিবো ভাবতে গিয়ে
যেই খুলেছি দোর..
দেখছি পাখির ওড়াউড়ি
ছন্দে সমুদ্দুর!

হলো লেখা একটি ছড়া
অবশেষে যেই..
ভাবনা আমার থেমে গেলো
হারায় ফেলি খেই!

 

এই সংবাদটি পঠিত হয়েছে: 114 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 456 টি

মন্তব্য করুন