Advertisement
শনিবার, 17 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযান, সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযান, সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
News Banner

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে অভিযান চালিয়ে একটি পাওয়ার টিলার ও প্রায় সাড়ে ১৭ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার গজনী সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৫টার দিকে তাওয়াকুচা বিওপির কমান্ডার নায়েব সুবেদার রবিউল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহলদল গজনী সীমান্ত এলাকায় অভিযান চালায়।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা একটি পাওয়ার টিলার ও বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে পাওয়ার টিলার ও কসমেটিকসগুলো জব্দ করেন।

জব্দ করা ভারতীয় কসমেটিকসের আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ৫৮ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। তবে অভিযানের সময় চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূরুল আমিন বায়েজীদ বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 43 বার

মেহেদী হাসান শামীম

বার্তা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 126 টি

মন্তব্য করুন