Advertisement
শনিবার, 17 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

আগুনে সব হারানো চার পরিবারের পাশে এমপি প্রিয়াঙ্কা

আগুনে সব হারানো চার পরিবারের পাশে এমপি প্রিয়াঙ্কা
News Banner

শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের গোয়ালপাড়া সরকারবাড়ি এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার পরিবারের পাশে দাঁড়িয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে খাদ্যসামগ্রী ও পোশাক বিতরণ করেন। এ সময় পরিবারগুলোর হাতে চাল, ডাল, শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি তুলে দেওয়া হয়।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের খোঁজখবর নেন সংসদ সদস্য। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি খুব শিগগিরই প্রধানমন্ত্রীর তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ঢেউটিন দেওয়ার উদ্যোগ নেওয়ার কথা জানান।

ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। তাদের দুর্দিনে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করা হবে।

এ সময় স্থানীয় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর আনুমানিক রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের গোয়ালপাড়া সরকারবাড়ি এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে চারটি পরিবারের বসতঘর, আসবাবপত্র ও বিভিন্ন মালামাল পুড়ে যায়।

ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 357 বার

মেহেদী হাসান শামীম

বার্তা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 126 টি

মন্তব্য করুন