Advertisement
শনিবার, 17 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

‘মডেল যুবদল’ গড়ার প্রত্যয়, শেরপুরে যুবদলের আনন্দ মিছিল

‘মডেল যুবদল’ গড়ার প্রত্যয়, শেরপুরে যুবদলের আনন্দ মিছিল
News Banner

শেরপুর জেলা যুবদলের নবগঠিত পাঁচ সদস্যের আংশিক কমিটিকে স্বাগত জানিয়ে শহরে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে সংগঠনটির নেতাকর্মীরা। রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে জেলা যুবদলের উদ্যোগে শহরের নিউমার্কেট পায়রা চত্বর থেকে আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে জেলা যুবদলের থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সমর্থক অংশ নেন। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের প্রধান সড়কগুলো।

পরে জেলা বিএনপির কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নবগঠিত জেলা যুবদল কমিটির সভাপতি মো. আতাহারুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন, সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মিল্টন ও সাংগঠনিক সম্পাদক হাশেম আহাম্মেদ সিদ্দিকীসহ নেতৃবৃন্দ বক্তব্য দেন।

সমাবেশে নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন বলেন, শেরপুর জেলা যুবদলকে একটি ‘মডেল যুবদল’ হিসেবে গড়ে তুলতে তারা কাজ করবেন। একই সঙ্গে সংগঠনের নেতাকর্মীদের সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ রেখে যেকোনো ধরনের সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানান তিনি।

নবগঠিত কমিটি ঘোষণার পর প্রথমবারের মতো আয়োজিত এ আনন্দ মিছিল ও সমাবেশে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

এই সংবাদটি পঠিত হয়েছে: 69 বার

মেহেদী হাসান শামীম

বার্তা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 126 টি

মন্তব্য করুন