Advertisement
শনিবার, 17 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

শেরপুরে বিদ্যুৎ সাশ্রয় ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সমন্বয় কমিটির সভা

শেরপুরে বিদ্যুৎ সাশ্রয় ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সমন্বয় কমিটির সভা
News Banner

শেরপুরে বিদ্যুৎ ব্যবস্থাপনা, সাশ্রয়ী ব্যবহার ও সরবরাহ পরিস্থিতি নিয়ে জেলা বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সাশ্রয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় জেলার বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সাশ্রয়ী ব্যবহারসহ বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বিদ্যুতের সুষ্ঠু ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করা, সরবরাহ ব্যবস্থার বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ এবং বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল মান্নান, বিজ্ঞ জিপি অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, প্রেসক্লাব সভাপতি কাকন রেজাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, সাংবাদিক ও অন্যান্য অতিথিরা।

সভায় জেলার বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও সমন্বিত ও কার্যকর করার পাশাপাশি বিদ্যুতের অপচয় রোধে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

এই সংবাদটি পঠিত হয়েছে: 39 বার

মেহেদী হাসান শামীম

বার্তা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 126 টি

মন্তব্য করুন