Advertisement
শনিবার, 17 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

শ্রীবরদীতে ৫৫০ শিক্ষার্থীর হাতে গাছের চারা বিতরণ

শ্রীবরদীতে ৫৫০ শিক্ষার্থীর হাতে গাছের চারা বিতরণ
News Banner

শেরপুরের শ্রীবরদীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত আড়াই কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৫০ শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের কুরুয়া বাজারে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা যুবদলের আহ্বায়ক আবু রায়হান আলবেরুনীর উদ্যোগে এ চারা বিতরণ করা হয়।

এ সময় কুড়িকাহনিয়া ইউনিয়নের কুরুয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. এরশাদ আলী, কুরুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম মোস্তফা, কুরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুশকোরা বেগমসহ স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চারা বিতরণকালে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৫৫০ শিক্ষার্থীর প্রত্যেকের হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়।

আয়োজকেরা বলেন, শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরি এবং সবুজ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 203 বার

মেহেদী হাসান শামীম

বার্তা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 126 টি

মন্তব্য করুন