Advertisement
শনিবার, 17 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন
News Banner

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের রহস্য দ্রুত উদঘাটন, জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে রাজশাহী প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও হত্যার প্রকৃত রহস্য উদঘাটন না হওয়ায় সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে। তারা দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

বক্তারা বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও তদন্তের আওতায় আনা প্রয়োজন। এ সময় সাবেক সেনা কর্মকর্তা জিয়া ও অভিনেত্রী রোকেয়া প্রাচীর বিষয়ে তদন্ত ও জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রকৃত ঘটনা দেশবাসীর সামনে তুলে ধরার দাবি জানান তারা।তবে মানববন্ধনে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগের সত্যতা নিশ্চিত হয়েছে- এমন তথ্য উপস্থাপন করা হয়নি।

এ ছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার, সাংবাদিক নির্যাতন ও হয়রানি বন্ধ এবং পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা বরজাহান আলী, রাজশাহী স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মাহফুজুল হাসনাইন হিকল, সিনিয়র সাংবাদিক ও এটিএন বাংলার সুজা উদ্দিন ছোটন, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন এবং সাংবাদিক আজিবর রহমান।

বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ তৈরি করা রাষ্ট্রের দায়িত্ব। একই সঙ্গে সাগর-রুনি হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।

এই সংবাদটি পঠিত হয়েছে: 40 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 456 টি

মন্তব্য করুন