Advertisement
শনিবার, 17 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ অপসারণের দাবিতে বিক্ষোভ ও শাটডাউন কর্মসূচি

শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ অপসারণের দাবিতে বিক্ষোভ ও শাটডাউন কর্মসূচি
News Banner

শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ (অতিরিক্ত দায়িত্ব) মাকসুদা ইয়াসমিনকে পদ থেকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় নার্সিং ইনস্টিটিউটের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তাঁরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা ইনচার্জের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাঁকে অপসারণের দাবি জানান।

এ সময় হিফজুল বারী, সাইফুল্লাহ সামিন, ফাহাদুল, অনন্ত, ওবায়দুর, কৌশিক, বিশ্বজিৎ, অজিত, অপু, সাদিকুল, আদনান, মমিন, মুসা, রাজু, নীরা, রাফিয়া, রূপা, সাদিয়া, পূজা ও লিজাসহ আরও অনেকে বক্তব্য দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষার্থীদের সঙ্গে অবিচার, কটূক্তি, অন্যায় আচরণ, অত্যাচার, প্রাতিষ্ঠানিক বিষয়ে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ রয়েছে ইনচার্জ মাকসুদা ইয়াসমিনের বিরুদ্ধে। এসব অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে সত্যতা যাচাইয়ের পাশাপাশি তাঁকে পদ থেকে অপসারণের দাবি জানান তাঁরা।

শিক্ষার্থীরা বলেন, তাঁদের দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে আন্দোলন আরও জোরদার করা হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইনচার্জকে পদ থেকে অপসারণ না করা হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করারও হুঁশিয়ারি দেন তাঁরা।

শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ (অতিরিক্ত দায়িত্ব) মাকসুদা ইয়াসমিন বলেন, শিক্ষার্থীরা তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ তুলেছেন, সেগুলোর কোনো একটি অভিযোগও যদি যৌক্তিক হয় এবং তদন্তে তার সত্যতা পাওয়া যায়, তাহলে কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে যে ব্যবস্থা নেবে, তিনি তা মেনে নেবেন।

তিনি আরও অভিযোগ করেন, নার্সিং ইনস্টিটিউটের নার্সিং ইন্সট্রাক্টর গুলশান আরা ও শরিফা আক্তার মিলে বিষয়টি তৈরি করে শিক্ষার্থীদের উসকে দিয়েছেন।

তবে শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে সঠিক তথ্য উদঘাটনে তিনি কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 55 বার

মেহেদী হাসান শামীম

বার্তা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 126 টি

মন্তব্য করুন