Advertisement
শনিবার, 17 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

শ্রীবরদীতে ২৪ বস্তা সরকারি সার জব্দ, দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীবরদীতে ২৪ বস্তা সরকারি সার জব্দ, দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা
News Banner

শেরপুরের শ্রীবরদীতে কালোবাজারে সরকারি সার বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২৪ বস্তা সরকারি সার জব্দ করা হয়। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভেলুয়া ইউনিয়নের শিমুলচড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেসার্স রোকসানা এন্টারপ্রাইজের মালিক মো. মাজহারুল ইসলাম দুটি ভ্যানগাড়িতে করে ১৭ বস্তা সরকারি সার এবং মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজের মালিক শ্রী সেতু সাহা একটি ভ্যানগাড়িতে করে ৭ বস্তা সরকারি সার কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। সারগুলো শিমুলচড়া এলাকায় পৌঁছালে স্থানীয় লোকজন ভ্যানগাড়িগুলো আটক করেন।

পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উপজেলা কৃষি বিভাগ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে সারগুলো জব্দ করেন। এরপর সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে মেসার্স রোকসানা এন্টারপ্রাইজের মালিক মো. মাজহারুল ইসলামকে ১০ হাজার টাকা এবং মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজের মালিক শ্রী সেতু সাহাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীবরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিব উল আহসান।

এই সংবাদটি পঠিত হয়েছে: 41 বার

মেহেদী হাসান শামীম

বার্তা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 126 টি

মন্তব্য করুন