Advertisement
শনিবার, 17 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

শেরপুরে বক শিকারের অপরাধে যুবকের ৭ দিনের কারাদণ্ড

শেরপুরে বক শিকারের অপরাধে যুবকের ৭ দিনের কারাদণ্ড
News Banner

শেরপুর সদর উপজেলায় অবৈধভাবে বক শিকারের অপরাধে মো. রফিক (৪৫) নামে এক ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী গ্রামে এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান।

শেরপুর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সূত্রে জানা গেছে, রোববার ভোরে সাপমারী গ্রামে ফাঁদ পেতে বক শিকার করছিলেন মো. রফিক। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে একটি বক শিকারের ফাঁদ ও একটি জীবিত বকসহ তাকে আটক করে। পরে আটক রফিককে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬-এর ৪১(৩) ধারা লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত মো. রফিক নকলা উপজেলার পিঁপড়াকান্দি গ্রামের বাসিন্দা।

অভিযান চলাকালে বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা তৈরির লক্ষ্যে স্থানীয়দের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান বলেন, ‘বিচার কার্যক্রম শেষে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

এই সংবাদটি পঠিত হয়েছে: 119 বার

মেহেদী হাসান শামীম

বার্তা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 126 টি

মন্তব্য করুন