Advertisement
শনিবার, 17 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

ম্যাচের সেরা হয়েও নিজের পুরস্কার বিদিতের হাতে তুলে দিলেন কার্লসেন

ম্যাচের সেরা হয়েও নিজের পুরস্কার বিদিতের হাতে তুলে দিলেন কার্লসেন
News Banner

নিজে জিতেছেন ম্যাচ। পেয়েছেন ম্যাচের সেরার পুরস্কার। কিন্তু সেই ট্রফি নিজের কাছে রাখলেন না ম্যাগনাস কার্লসেন। সতীর্থ বিদিত গুজরাতির হাতে পুরস্কার তুলে দিয়ে ফের এক বার মন জয় করে নিলেন দাবার বিশ্বসেরা।

শুক্রবার গ্লোবাল চেস লিগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যালপাইন পাইপার্স ৯-৭ ব্যবধানে ফায়ার্স আমেরিকান গ্যামবিটসকে হারায়। জয়ের পরে কার্লসেনকে দেওয়া হয় ম্যাচ সেরার পুরস্কার।

মাইক্রোফোন হাতে নিয়ে নরওয়ের তারকা বলেন, ‘‘আমি নিজের খেলায় এবং জয়ে খুশি। কিন্তু এই পুরস্কার পাওয়ার যোগ্য আমি নই। যে মানুষটা আমাদের ম্যাচ জিতিয়েছে, পুরস্কারটা তাঁরই প্রাপ্য।’’ এর পরেই বিদিতের হাতে ট্রফিটি তুলে দেন বিশ্বের এক নম্বর। কার্লসেনের এই আচরণে আপ্লুত ভারতীয় গ্র্যান্ডমাস্টারও।

সামাজিকমাধ্যমে তিনি লেখেন, ‘‘এই পুরস্কারটা বিশেষ। স্বয়ং ‘গোট’-এর কাছ থেকে স্বীকৃতি পাওয়া! ধন্যবাদ ম্যাগনাস।’’

কার্লসেনের এই সৌজন্য এবং সতীর্থের অবদানকে স্বীকৃতি দেওয়ার মানসিকতা গ্লোবাল চেস লিগে নতুন করে প্রশংসা কুড়িয়েছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 56 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 456 টি

মন্তব্য করুন