Advertisement
শনিবার, 17 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

রফিক মজিদের লেখা কবিতা "স্বপ্ন"

রফিক মজিদের লেখা কবিতা "স্বপ্ন"
News Banner

 "স্বপ্ন"

লেখক- রফিক মজিদ 

স্বপ্নগুলো যখন ভেঙে যায় 
প্রকৃতি তখন বিবর্ণ হয়ে ওঠে 

জানালার ফাঁক গলে 
আসে না ভোরের আলো 

জীবন চলার পথ হয়ে ওঠে মরুময় 
ঘরের চার দেয়ালও তখন বিদ্রুপ করে 
কফিনবন্দী হয়ে যায় সময় 

বুকের ভেতর জমাট ঝড়ো হাওয়া 
প্রশান্তির খোঁজে চৌকাট মাড়াতেই
বিদ্রুপের মুখে সামাজিকতা 

সাগরের জলরাশিতে তলিয়ে যায় 
কৈশোরের দুরন্তপনা।

এই সংবাদটি পঠিত হয়েছে: 126 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 456 টি

মন্তব্য করুন